Sun 19 July 2026
Cluster Coding Blog

হৈচৈ ছোট গল্পে গোপা চক্রবর্তী

maro news
হৈচৈ ছোট গল্পে গোপা চক্রবর্তী

চেতনা 

হ্যালো হ্যালো, মনের দরজাটা একটু খোলো না প্লিজ!

কেউ কি মনের ভিতরে আছো?

তাহলে প্লিজ আমার কথাটা আমার শোনো,

আমি বলছি, আমি কে?

চিনতে পারছো না?

গতবার যখন বৃষ্টির মধ্যে এক বুড়ি মাকে এক ছাতা ধরে রাস্তা পার করে দিয়েছিলে,

আর একদিন একটি ছোট বাচ্চাকে অন্যায় করার জন্য বকুনি দিলে.

আজ সেই তুমি একটার পর একটা অন্যায় করে চলেছ,

অন্ধকার জগতে পা বাড়িয়ে দিচ্ছ?

বাচ্চার কান্না কি আজ তোমায় নাড়া দিচ্ছে না?

কোন বুড়িমা কি তোমার সাহায্য জন্য হাত চাইছে না?

পিছন ফিরে দেখো.

কি হলো? কানে হাত চাপা দিচ্ছ কেন? হ্যালো হ্যালো মনের দরজাটা খোলো, প্লিজ, আমি তোমার চেতনা বলছি 

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register