আমার দেশ
যে ভারতবর্ষটা দেখছো,
ওটা তো আমার দেশ---
ওখানকার আকাশ, বাতাস
নিয়েই তো আজকের আমি,
ভারতবর্ষের মানচিত্রটা
কেমন যেন ভাবনায় ফেলে ;
কেউ বলে গোরুর দুধে সোনা,
কেউ বা জিহাদের মানে অন্য ভাবে,
মানুষ কোথায়? খুঁছছি
আজো, কবে শেষ হবে এই খোঁজা?
You must login to post a comment. Already Member Login | New Register
Copyright 2025 TechTouch টক, All rights reserved.
0 Comments.