Sun 24 May 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

maro news
হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

বন্যার শহর

পরিবেশ কে ধ্বংস করে

করলে নগর- উন্নয়ন

মারাত্মক হবে পরিণতি

জলের তলায় ডুববে জীবন।


কল্পনার রঙ আকাশ ছোঁয়া

বাস্তবকে করে অবহেলা

তথ্যপ্রযুক্তির ভরকেন্দ্রে 

পরিকাঠামো,পয়প্রণালি নিয়ে ছেলেখেলা ।


লিখা পড়া শীত ঘুমে সব

নৌকা বাড়ীর দরজায়

সংস্থাগুলি কাঁদছে বসে

ক্ষতি কোটি টাকায় ।


শিক্ষা কি নিবেনা শহর ?

চলবে হাসি খুশি....!

শিরোনামে-ই কাটবে বছর

দুরাবস্থায় শহর বানভাসি ।


তোয়াক্কাহীন ভূপ্রাকৃতি

জলায় বেপরোয়া নির্মাণ

সুরক্ষাকবচ কুক্ষিগত

"বন্যারোধী "স্বপ্ন ভাঙে গৃহহীন বন্যপ্রাণ! 


পাপের ঘড়া পূর্ণ হলে

পাপী যেমন পড়ে-ই মরে

অধিক হলে প্রকৃতির ভার

গা - ঝাড়া দিয়ে- ই কাম সারে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register