Sun 03 May 2026
Cluster Coding Blog

হৈচৈ ছোটদের গল্পে জয়দেব দাস

maro news
হৈচৈ ছোটদের গল্পে জয়দেব দাস

খিচুড়ি

জগদীশ বাবু সাহিত্যিক মানুষ। তাই বলে কি ঘরের কাজের লোকের তাঁকে পাগল বলে পাড়াময় চিৎকার করা উচিৎ ?"হায়রে বাবুর মাথা খারাপ হয়ে গেছে"। আশ্চর্যের বিষয় ঝড় বাদলের দিনেও পাড়া-প্রতিবেশী সবাই জুটলো ওনার ঘরে। এদিকে জগদীশবাবুর তো, এত লোক দেখে চোখ কপালে উঠেছে, কি কাণ্ড! সবাই একসাথে চিৎকার করে বলে উঠলো " কি হয়েছে রে হরিপদ, পাগলামির কি এমন করেছেন, বেশ তো হাতে কলম নিয়ে কবিতা লিখছেন। হরিপদ এবার থাকতে না পেরে কাঁদো কাঁদো গলায় বলে উঠলো," ঝড় বাদলের দিন, বাবুকে দুপুরের খাবারের জন্য বললুম, "বাবু খিচুড়ি, বেগুন ভাজা, রান্না করে দি"। একবার না তিন তিনবার জিজ্ঞাসা করলাম, সেই তার এক কথা। সবাই খুব উৎসাহের সঙ্গে হরিপদ দিকে তাকিয়ে। তিনবারই ওই এক উত্তর "তাই হোক আর ডাল হোক" । আমার কি মাথা খারাপ হয়েছে খিচুড়ির সাথে ডাল বানাবো বাবুর জন্য। হোঁ হোঁ করে হেসে উঠল সবাই। নলিনীকান্ত বাবু বলেন, " তা সাহিত্যিক গোছের মানুষদের একটু মাথায় গন্ডগোল থাকে।"

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register