- 20
- 0
অদ্ভুতকণ্ড
কাল কৌটা ভরা ছিল আজ খালি অদ্ভুত,
না জানি কে চুরি করে চানাচুর বিস্কুট।
খোকা বলে কাল নাকি দরজার আড়ালে,
কৌটো খুলে চানাচুর খাচ্ছিল বেড়ালে।
যেই না সে তেড়ে গেল দরজার কাছেতে,
কৌটা ছেড়ে চলে গেল বাগানের পিছুতে।
আমি বলি বাজে কথা তাতো কভু হয় না,
বেড়ালেতে চানাচুর কক্ষণও খায় না।
সন্দেহ হয় মনে তবে তুই খেয়েছিস,
বেড়ালের নাম দিয়ে মিছে মিছে বলছিস।
0 Comments.