- 3
- 0
মিষ্টিসুখ
লেডিকেনি লেডি নয় ময়রার সৃষ্টি,
কোন লেডি হতে পারে অতখানি মিষ্টি।
হয়রান হও কেন কাকে খোজ ওখানে,
সীতাভোগ নাম দাদা সীতা নেই সেখানে।
মাধুরীটা ভাল ছিল গেল কেন দোকানে,
রাবড়ি লাগিয়ে গায় পড়ে আছে ওখানে।
সরভাজা সরভাজা কেন কর চিৎকার?
সরিয়ে দিতাম শুধু বলবার দরকার।
ল্যাংচার পায়ে ব্যথা রেকাবিতে শুয়ে তাই
মিষ্টি দেখলে দাদা মন বলে খাই খাই।
0 Comments.