Thu 17 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

পাখি সব করে রব

যায় না দেখা চড়ুই পাখি 

উড়তে দেখি কাক,

দেখতে যেমন বিশ্রী কালো 

তেমনি গলার ডাক 


যেই না ফোটে ভোরের আলো 

অমনি ওঠে জেগে 

এদিক ওদিক ব'সে করে 

চ্যাঁচামেচি রেগে ।


কোকিল‌ও তো কালো, তবু 

কন্ঠে ঝরে মধু 

ক‌ইছে যেন বিবাহিতা 

সদ্য গৃহবধূ 


অভিমানী পায়রাগুলো 

বকম্ বকম্ বোলে 

শান্ত হয়ে ডাকার সময় 

গলায় মটর ফোলে 


চড়া রোদে ভর দুপুরে 

ডাহুক, ঘুঘুর ডাক 

ছোটবেলার মধুর স্মৃতি 

এখন তোলাই থাক ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register