- 4
- 0
খোকার ব্যাধি
খোকার বয়স মাত্র বারো
একটুতে যায় ভুলে
সবাই বলে ব্রাহ্মীশাকের
রসটা খাওয়াও গুলে
আশেপাশের ডাক্তার আর
বদ্যি করে ভিড়
ওষুধের সঙ্গে চলে
মন্ডা, মিঠাই ক্ষীর
সবার মতে খোকার এটা
এমন একটা রোগ
জানা অঙ্কে বিয়োগ ছেড়ে
করে আসে যোগ
সব ভুলে যায় খোকা, তবু
ভোলে না সে খেতে
খাওয়ার মতো পেলেই কিছু
খোকা থাকে মেতে
0 Comments.