Sun 14 June 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

  জীবনটাকে গড়ো

এই ছেলেটা সন্ধেবেলায় 

উঠিস কেন গাছে 

জানিস --- এসব বড়ো গাছে

ভূত-পেত্নী আছে ?


অন্ধকার চারিদিকে 

এখন সন্ধেবেলা!

পড়াশোনার সময় এখন

আর করে না খেলা 


অন্ধকারের পোকামাকড় 

গাছ-ই যাদের বাসা 

দিনেরবেলা ঘুরে ফিরে 

রাতেই ফিরে আসা 


আমরা তাদের অন্ধকারে 

দেখতে পাই না চোখে 

তাইতো গাছে চড়তে মানা 

করে সকল লোকে 


খেলার সময় খেলতে হবে 

পড়ার সময় পড়া 

লক্ষ্য তোমার থাকবে জেনো 

জীবনটাকে গড়া 


দিনেরবেলা চড়লে গাছে 

করবে না কেউ মানা 

এখন সোজা বাড়ি গিয়ে 

পড়তে থাকো টানা 

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register