Thu 17 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

 শত্রু-মিত্র প্রকৃতিতে

কুকুর ভুলো বন্ধু হুলোর 

দাঁড়ায় এসে পাশে 

নেংটি, ধেড়ে ইঁদুর তাতে 

ব্যঙ্গ ক'রে হাসে 


হুলো ভুলো থাকে দু'জন 

এক‌ই ছাদের তলায় 

পরস্পরের বন্ধু তারা 

ভাবটি গলায় গলায় 


মনিব তাদের খুবই ভালো 

করেন ভীষণ আদর 

কিন্তু তাঁর নিজের ছেলেই 

আদর পেয়ে বাঁদর 


হুলোর কাজ বাড়ির যত 

ইঁদুর ধরে আনা 

ভুলোর ভয়ে অচেনাদের 

ঢুকতে ঘরে মানা 


পাড়ার কুকুরগুলোকেই 

হুলোর ভীষণ ভয় 

ভুলো এসে যে-ই দাঁড়ালো 

তখন হুলোর জয় 


এক‌ই বাড়ির কুকুর বিড়াল 

বন্ধু পরস্পরের 

ইঁদুর তবে শত্রু কেন 

প্রাণী এক‌ই ঘরের 


কোথায় যে এর সমাধান 

ইঁদুরগুলো ভাবে

সিদ্ধিদাতা গণেশের 

কাছেই তারা যাবে 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register