- 3
- 0
কোর না পরের ক্ষতি
পাশের বাড়ির তোতন আজ
হঠাৎ গেল রেগে
কেন মাথায় ফন্দি ঘোরে
থাকে যখন জেগে ?
সেই ফন্দি করলে প্রয়োগ
বড়রা বাদ সাধে
তাঁরা বলেন, "তোতন তুমি
নিজেই পড়বে ফাঁদে !
মাথায় যদি ঘোরে তোর
করবি সবার ক্ষতি
নীচের দিকে চলবে ধেয়ে
নিজের মতিগতি
সামলাতে কি পারবি তখন
ওরা বোকা তোতন
সব ফেলে তুই এইবেলা নে
নিজের প্রতি যতন
নিজের ক্ষতি হবেই হবে
করলে পরের ক্ষতি
তার বদলে মন লাগা না
ভালো কাজের প্রতি
ভালো ভালো বিষয় নিয়ে
করবি আলোচনা
জ্ঞানী গুণীর সঙ্গে হবে
কত জানাশোনা
ভিন্ন খাতে বইবে দেখিস
মন্দ চিন্তাধারা
ধীরে ধীরে হয়ে যাবি
দুষ্ট ফন্দিহারা
সবাই তখন আসবে ছুটে
তোর সঙ্গ পেতে
বন্ধু পরিজন মিলে
রইবে সবাই মেতে"
0 Comments.