Sun 14 June 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কাজল দত্ত

maro news
হৈচৈ কবিতায় কাজল দত্ত

হরেক হাসি       

হাসতে নাকি কেউ জানে না-

বলছে বিশে ভাই। 

 এই যে শোনো হরেক হাসির-

হদিস বলে যাই।


খুকু হাসে ফোকলা দাঁতে-

চাঁদও হাসে তাই।

কাজলা বিলে শাপলা হাসে-

হাসে সবুজ ঘাস।


চাঁদের হাসি দেখে হাসে-

আকাশ ছোঁয়া বাঁশ।

রুই কাতলার হাসি দেখে-

হাসে রাজ হাঁস।


দোয়েল কোয়েল ময়না টিয়ে-

হাসতে সবাই চাই।

বোয়াল মাছের দেখলে হাসি-

পরাণ উড়ে যাই।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register