- 7
- 0
কতদিন
কতদিন তোমার হাতের চায়ের পেয়ালা আমায় ঘুম ভাঙ্গায়নি।
কতদিন তোমার দুষ্টু ঠোঁটের মিষ্টি স্পর্শে আমার ভোর হয়নি।
কতদিন ভোরের রবির এক ফালি মসৃণ রোদের মতো তোমার দু হাতের ভালোবাসা মাখা পরশে আমার ঘুম ভাঙেনি।
কতদিন সকালের সবিতার মত তোমার মুখ খানা দেখে আমার দিনের শুরু হয়নি।
তাই তো আজ মনটা বড়ই বিষন্ন !সে তো শুধু তোমারই জন্য!
জানি, তোমার আমার মধ্যে এখন এক দিগন্তের বিস্তর ফারাক।
তাইতো তুমি আসবো বলেও আসতে পারোনি।
তবুও আমি অপেক্ষা করে আছি ওই নীল দিগন্ত পারে।
যদি কখনো দেখা হয় তোমার সাথে কোন এক জন্মান্তরে!
হয়তো তখন তুমি অষ্টাদশী,আমি একুশের ঘরে!
তখন তুমি আমায় চীনে নিও তোমারই সেই প্রিয় নামটি ধরে!
তোমার সেই চেনা সুরের ডাকে আমি আসবো ফিরে!আসবোই ফিরে!
0 Comments.