- 12
- 0
দস্যি মেয়ে
তপ্ত রোদের সপ্ত গরম
রপ্ত করে রাখে,
মেঘ বালারা উঁকি মারে
রোদের ঝিলিক মেখে।
হঠাৎ করে মেঘের পাড়ায়
দস্যি মেয়ে এলো!
মেঘবালাদের থামলো হাসি
ঘনিয়ে আধার কালো।
মেঘের পাড়ায় দস্যি মেয়ে
উঠল হঠাৎ নেচে!
টাপুর টুপুর বাজিয়ে নুপুর
বৃষ্টি নামায় যেচে।
দস্যি মেয়ে বর্ষা হয়ে
নামলো ধরার বুকে,
সেই মেয়েটা পরশ দিয়ে
ধরাকে রাখে সুখে।
0 Comments.