- 4
- 0
চড়তে সাধ জাগে
সাদা সাদা মেঘের ভেলা
নীল আকাশের গায়
রঙবেরঙের রশ্মি মেখে
বাতাসে উড়ে যায়।
কত শত পাহাড় ডিঙিয়ে
আঁকাবাঁকা সে পথ
রকেট নয় ফ্লাইটও নয়
দেখি সে তো আষাঢ়ে রথ!
আমারও সাধ জাগে মনে
চড়তে সে ভেলায়
ডানা কাটা শিশুর ইচ্ছেরা
যেতে চায় সে মেলায়!
দাঁড়াও! ও মেঘ বন্ধু তুমি
সাথে নাও না আমায়
আর কত প্রতীক্ষা করবো
মন যে রঙ ছুঁতে চায়!
আকাশ পথে আষাঢ়ে রথ
কোলাহলে দিগন্ত পূর্ণ
আমারও সাধ জাগে মনে
সব পেয়েও যেন শূন্য!
0 Comments.