Sat 15 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মিলি দাস

maro news
হৈচৈ কবিতায় মিলি দাস

অপূর্ণতার আলোকবর্ষ

হয়তো শ্বেতপদ্ম, পেলব দোর কিংবা অন্তরীক্ষ বিস্তৃত বিদ্রোহ

সবই সময়ের কাছে জমা রাখা আছে।


কিছু প্রাপ্তি কখনোই প্রৌঢ় হয়ে কাছে আসে না,

শুধু হৃদয়ের কল্প আয়নার কুঠুরিতে নক্ষত্র হয়ে জ্বলে থাকে।


ক্ষণিকের গুঞ্জরণ অভ্যাসে মনে হয় আবার কবে ? 

ঘুমের ভেতর স্বাধীন স্বপ্নরা হেঁটে যায় নিঃশব্দে।


অনন্ত অপেক্ষার আদ্র সৌন্দর্যকে ছুঁয়ে

দীর্ঘশ্বাসের একটা ছায়াপথ/ ধীরে ধীরে মুছে যায় জীবন থেকে,

আমি অভুক্ত থেকে থেকে কবেই যেন বৃদ্ধা হয়ে গেছি।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register