- 4
- 0
খোকার ইচ্ছে
ছোট্ট খোকা পড়তে বসে
আঁকিবুঁকি কাটে
লেখাপড়া ছেড়ে দিয়ে
এদিক ওদিক হাঁটে।
মা বলে তাই রেগে রেগে
উঠিস কেন পড়ে,
বসে বসে একটু খানি
নে তো এখন প'ড়ে।
দাদু বলে- হল পড়া
আয় একটু খেলি,
তোর পিসি পেয়ারা পাড়ে
চলতো গুনে ফেলি।
খেলার কথা শুনে খোকা
লাফিয়ে পড়ে উঠে,
বই খাতা সব ফেলে দিয়ে
দাদুর পিছে ছুটে।
0 Comments.