Sat 19 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মো:মনিরুল আলম

maro news
হৈচৈ কবিতায় মো:মনিরুল আলম

খুকুমনির বায়না

আকাশ জুড়ে মেঘ ভেসে যায় 

 কতই জোরে জোরে,

সাদা মেঘের বাহার দেখে 

আনন্দে মন ভরে।

ইচ্ছে করে মেঘের সাথে 

উড়েই চলে যাই,

আকাশ গাঙে ভেসে ভেসে 

হারাতে মন চায়।

খুকুমনি মায়ের কাছে 

ধরেছে তাই বায়না,

মেঘের দেশে ভাসব মাগো 

দাওনা যেতে দাওনা।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register