- 7
- 0
একরত্তি মেয়ে
আদুরী, একরত্তি মিষ্টি মেয়ে
আছে মায়ের মুখের দিকে চেয়ে।
বসে বসে কতো কথা বলে যে ও
মাকে ভুলিয়ে রাখতে চায় যে ও।
যন্ত্রনায় মাযে ছটফট করে
তার চোখ বেয়ে আশ্রু ধারা ঝরে।
নেশার ঘোরে বাবা মেরেছে মাকে,
বলে মা বুঝিয়ে বলবো বাবাকে।
এক কামরার ঘর ভাড়া নিয়ে
থাকব মা তোমায় আমায় গিয়ে।
পাড়ার ওই স্কুলেতে রোজ যাব
মিড.ডে.মিল এনে দুজনে খাব।
ঘরে বসে মা, ঠোঙা বাঁধবে তুমি
পড়ব লিখব ছবি আঁকব আমি।
দিদির মতো ম্যাডাম হবো দেখো
বাবাকে আমাদের কাছেই রেখো।
নারীদিবস কি সব ওরা বলছে!
কতো কি আয়োজন সব চলছে।
আদুরী এত্তো বড়ো হল কি করে
মা দেখে অশ্রু সিক্ত নয়ন ভরে।
0 Comments.