Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

গন্ডি 

তোমার আমার সকলের মনের ভেতর 

আর একটা আমি আছে -যে খেলায় 

শাসন করে, সোহাগ করে, মনের 

চারপাশে নিয়ত গন্ডি কেটে যায় 

অতি প্রত্যুষেই, পেরোলেই বিপদ।


গন্ডির ছিদ্র পথে ঢুকে পড়ে কতক আপদ

ব্যতিব্যস্ত করে আমার সযত্ন সংযমকে,

এগিয়ে যেতে চাই নিষেধের পথ ধরে -

কিন্তু গন্ডি আছে, পেরোলেই বিপদ।


দরজার ও পাশে নারীর চোখের ভাষা 

কাকন পরা হাতের লোভাতুর ইশারা 

মনে পড়ে পার্টির নিমন্ত্রণ, রাত বারোটায়

হোটেল -ড্যানসারের নৃত্য, সুগন্ধি সুরা

এগিয়ে যেতে চাই, যেতে ইচ্ছে হয় 

কিন্তু গন্ডি আছে, পেরোলেই বিপদ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register