Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

স্মৃতির পাতায় তুমি

এই জীবনে আসবে তুমি বলো

 জানবে আমার নিছক ভালোবাসা

 পথের মাঝে ফুলের বাগান ফেলে

 বুকের গভীরে তোমার নিত্য আসা


 আমি বড্ড ভাগ্যহত জেনো

 পথ চলতে নৃত্য উপবাসী 

কলেজ ফেরত নদীর পথ ধরে

 তোমার সঙ্গ-সুধার লোভে আসি


  পাহাড় নদীর ঝরনাধারার পারে

 আমার বাড়ি বস্তির কুঁড়ে ঘরে

 তোমার গানের সুরের বসন্ত-বেহাগ

 ভালোবাসার প্রদীপ জ্বেলে ধরে


 ছল করোনা,ভালোই যদি বাসো

 প্রেমের প্রদীপ উসকে দিয়ে যাও

 ভোরের বেলার শিশির ভেজা ঘাসে 

একটুখানি পায়ের চিহ্ন দাও


 গোপন কথা গোপন হিয়ায় থাক্

 জীবন আমার সাহারা মরুভূমি

 এক জীবনে অনেক কথাই বাকি

 অনন্তকাল স্মৃতির পাতায় তুমি

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register