- 6
- 0
মুক্তি কামনায় শব সাধনা
সুখের আশায় দুঃখ নিয়ে আসি
ঘট ভরি অ প্রার্থিত সম্পদে
সুখের বীনার বাজে শান্তির রাগিনী
শান্তির আহ্বান করি প্রতি পদে পদে।
কখনো কখনো সুখ -দুখ
মিলে মিশে একাকার হয়ে যায়
তখন জীবনটা হয়ে ওঠে
ক্লেদ শূন্য মুক্ত নীলাকাশ
খুঁজে ফিরি জীবনের মানে।
সোহম সত্তার বিরামহীন অপমান
রক্ষকের জোঁকের তৃষা, আঁতুড়ে শিশুর
আতঙ্ক, অধীক ভাবতে পারিনা।
অর্থের সন্ধ্যানে মেলে পরমার্থ
পরমার্থের ভেতর অর্থ লক্ষ্মীর আরাধনা
সরস্বতী,সে ও ছাড়তে চায় না
পার্বতীর প্রেমে দেবদাস হতে চাই
হৃদয়ে দ্বন্দ্ব বেঁধে যায়: মুক্তি নেই -
মুক্তি কামনায় করি শবের সাধনা।
0 Comments.