- 13
- 0
অন্তঃ প্রবাহ
ঝড় থেমে গেছে
মন হয়েছে শান্ত
সমুখে শান্ত সাগর
নদী বেয়ে চলেছে নৌকো
পালে লেগেছে হাওয়া
সবুজ প্রান্তর বয়ে চলেছে দূরের পানে
আল পথগুলো এগিয়ে গিয়ে
মিলিয়ে যাচ্ছে সীমান্তে
এই সব দৃশ্য পট জেগে ওঠে মস্তিষ্কে
মনের চোখে দেখা দেয় সাদৃশ্য।
আছি দরজা খোলার অপেক্ষায়,
দরজা খুললেই বাহির আসবে ভিতরে
মিলে যাব অন্ত প্রবাহে
কোনো এক দিন।
0 Comments.