Sun 20 September 2026
Cluster Coding Blog

হৈচৈ ছোটদের গল্পে প্রভাত ভট্টাচার্য

maro news
হৈচৈ ছোটদের গল্পে প্রভাত ভট্টাচার্য

পেঙ্গুইনদের কথা 

সেদিন সন্ধেবেলায় বাবা বাড়ি ফিরে চা খেতে খেতে কথা বলছিল। রিয়ার আজকের মত পড়া হয়ে গেছে। আর কাল তো স্কুল ছুটি আছে ।

     জানিস তো, আজ হল বিশ্ব পেঙ্গুইন দিবস। রিয়ার দিকে চেয়ে বলল বাবা। 

     পেঙ্গুইন দিবস আবার হয় না কি?

     হ্যাঁ, হয়ই তো। পেঙ্গুইনরা যাতে ঠিকঠাক করে প্রকৃতির মাঝে থাকতে পারে, সেইজন্যেই এই দিবস পালন করা হয়। 

     তাহলে পেঙ্গুইনদের ব্যাপারে একটু শোনা যাক। মা বলল। 

     ঠিক আছে, বলছি। পেঙ্গুইন রা হল পৃথিবীর এক সুন্দর সৃষ্টি । এরা হল আসলে একরকমের পাখি, যারা উড়তে পারে না, মানে ফ্লাইটলেস বার্ড। কালো সাদা রঙ এদের গায়ে। 

    হ্যাঁ, দেখেছি ছবিতে। রিয়া বলে উঠল। 

    আর এরা থাকে মূলত দক্ষিণ গোলার্ধে । অ্যান্টার্কটিকা , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড, চিলি, আর্জেন্টিনা , গ্যালাপাগোস প্রভৃতি জায়গায় এদের পাওয়া যায়। 

    মাছ, স্কুইড, ক্রিল, প্রভৃতি এদের খাদ্য। এরা অর্ধেক সময় জলে আর অর্ধেক সময় স্থলভাগে থাকে। 

    খুব সুন্দর লাগে পেঙ্গুইনদের। টি ভি তে দেখায় তো। বলল রিয়া ।

     সত্যিই খুব সুন্দর। কিন্ত এদের জীবনে সমস্যা দেখা দিয়েছে । জলবায়ুর পরিবর্তন, দূষণ, বাসস্থানের অভাব, খাদ্যর অভাব, এরকম নানা কারণ এই সংকটের কারণ। আর এই জন্যই এদের বিপন্ন প্রজাতির মনে করা হচ্ছে। 

    যাতে এইসব সমস্যা কাটিয়ে এদের সংখ্যা না কমে, সেইজন্যে নানারকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই পেঙ্গুইন দিবস পালন করা হয়। 

    বাঃ, অনেক কিছু জানা গেল। মা বলল। 

     পরের দিন বাবা একটা পেঙ্গুইন সফট টয় কিনে আনল রিয়ার জন্যে । রিয়া তো খুব খুশি।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register