- 4
- 0
ভীমরতি
ফোকলা দাঁতে দাদু চেঁচায় /
দিদা দিয়েছে হামি /
পড়িমরি করে ছুট্টে গেলাম /
দেখতে সেটাই আমি -
দিদার নাকি দাঁতে ব্যথা /
মুখটা ফুলে লাল /
শুনতে পেলাম দিদাকে দাদু /
দিচ্ছে শুধুই গাল -
টিকিট দুটো দিয়ে গেল /
তোমার সাধের নাতি /
সেটাই আমি দিলাম তোমায় /
জ্বালিয়ে সন্ধ্যা বাতি
0 Comments.