- 6
- 0
দন্ত বিকশিত
হরেন বুড়োর পড়ে গেছে
হঠাৎ দু'টো দাঁত
ফেলবে কোথায় চিন্তা করে
ঘুম নেই সারারাত -
বুড়ি বলে - "দাওনা আমায়
ফেলবো দূরে ছুঁড়ে"
হরেন বলে - "ইঁদুর ওসব
নেবেই গর্ত খুঁড়ে" -
প্যাংলা এলো একটা বড়
হামানদিস্তা নিয়ে
গুঁড়ো করে ফেলবে দু'টোই
শ্বশুর বাড়ি গিয়ে |
0 Comments.