- 4
- 0
ভূতের রাজা দেবে বর
ভূতের রাজা দেবে বর
যদি কেউ এনে দেয়,
তার ভূতনীর খবর।
এই শুনে মামদো,
বাঁশবনে বসে বসে
পেঁচোকে নিলো পাছে,
পেঁচো বলে বল ভাই
ভূতনীকে কোথা পাই?
মামদোর উত্তর,
ওই দেখ মগডালেটে।
পেঁচো বলে যাই তবে
রাজার কাছে।
যদি রাজা দেয় বর,
তিন তিন তিন
নাচবো, ভাগের আনন্দে মেতে
তাক ধিনাধিন ধিন।
মামদো তবে শুনে বলে
আধা আধি চাই,
পেঁচো বলে আমার কাছে
মাপার স্কেল নাই,
মামদো বলে ভাইরে আমার
নিস দুইখান,
আমার জন্য রাখিস ফেলে
বাকি একখান,
যদি তবে মেলে আজ
মান সন্মান।
0 Comments.