- 6
- 0
তোমার আমার সাঁঝপালা
তোমার কাছে ছিল একটা পুরো বিকেল
আমার আধা সাঁঝ-
দুপক্ষের ক্ষণিক আলাপ প্রলাপের পালা, বিলাপে বদলে গেলো কী আজ!
কখন কোথায় শীর্ণ জলস্রোতের ক্ষীণ ধারা, বয়েছিল তিরতিরে
বাতাসে ছিল কাঁপন হাওয়া, লেগেছিল
কেমন যেন শিরশিরে।
কিছুটা তাপ চেয়েছিল হাত তোমার
হাতের সাথে জুড়ে নিয়ে
তাকিয়ে দেখি সবল মুঠি কখন গেছে ছেড়ে তাৎক্ষণিকতায় আলগা হয়ে...
বাঁধা গতে বাজলো না তো সেতার
তেমন ভাবে চেনা সুরে
মালা কি ছিলো বিনিসুতোয় তাই-
বুঝি গেছে আলগা হয়ে ছিঁড়ে!
পথটা ধূসর গোধূলির ম্লানিমায়
যাচ্ছিলো হয়তো ঢেকে... বেঁকে,
স্মৃতিপটে রয়ে গেল রবিরেখা
কল্পনার আলপনা চিত্র এঁকে...
0 Comments.