- 24
- 0
কঙ্কাল
পায়েল কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। রূপে, গুণে সে অদ্বিতীয়া। তার পিছনে কলেজের সব ছেলে পড়ে রয়েছে। কেউ চায় একটা মিনিট তার সাথে গল্প করে আনন্দ পেতে। কলেজের কিছু ছেলে চায় তার সাথে প্রেম করতে। আবার কেউ বা চায় জীবন সঙ্গী করতে। কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। নিজের স্বপ্ন পূরন করতে চায়। পড়াশোনা শেষ করে সে কলেজের শিক্ষক এর পরীক্ষায় সফল হয়ে যায়। তার কিছুদিন পরেই মা, বাবা তার বিয়ে ঠিক করে। বিয়ে হয় তার একজন বড়ো অফিসারের সাথে। এইভাবে দিন, মাস বছর পেরিয়ে যায়। একবছর পর পায়েল মা হয়ে যায়।
ছেলে হয়। পরিবারে খুশির আমেজ। ছেলেকে তাঁরা ভালো স্কুলে ভর্তি করে দেন। ক্রমে সেও বড়ো হতে থাকে। দেখতে, দেখতে সে অনেক বড়ো হয়ে যায়। ছেলেও ভালো চাকরি পেয়ে বিদেশে যাবে ঠিক করেছে। ছেলের ভবিষ্যত এর কথা তাই তাঁরা মানা করতে পারছেননা। এদিকে বাবা, মায়ের বয়স হয়েছে। তাঁরাও রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে আছেন। তাঁরা চান ছেলের বিয়ে দিয়ে নাতি, নাতনি নিয়ে শেষ জীবন কাটাতে। ছেলে ভালোবাসা করে বিদেশে বিয়ে করে নেয়। ছেলে তো আর বাড়ি আসে না। এদিকে পায়েল আর তার স্বামীর মনের অবস্থা এমনই যে ডায়রির পাতায় লিখে যায়। আমি আর তোর বাবা এখন জীবন্ত কঙ্কাল।
0 Comments.