- 3
- 0
নেহারেনু
তোমারে নেহারেনু প্রতি পলে
তোমারে স্মরিণু প্রতি ছলে —
ব্ল্যাকবোর্ডে লাইনদুটো লিখে শচীশ স্যার বললেন ক্লাসকে, 'অ্যাই তোরা খাতায় লিখে নে ।আচ্ছা বলতো নেহারেনু শব্দের অর্থ কি?'
অশোক তাড়াতাড়ি দাঁড়িয়ে বললো, 'স্যার আমি জানি।' শচীশ স্যার বেশ অবাক হলেন কারণ অশোক মোটামুটি ফেলুবাবু। সব ক্লাসেই ধাক্কায়।
'ঠিক আছে বল।'
'স্যার, নীহার +অনু, বাথরুমের দেওয়ালে লেখা আছে। সারা ক্লাসে চাপা খুকখুক খিকখিক হাসির বন্যা বয়ে গেল। স্যার অনেক কষ্টে হাসি সামলিয়ে গম্ভীর গলায় বললেন, 'নেহারেনু অর্থ হচ্ছে দেখেছি বুঝলি!'
অশোক দমবার পাত্র নয়।'
স্যার, আমিও তো তাই বলছি বাথরুমের দেওয়ালে নীহার আর অনুর নাম লেখা আমি দেখেছি।'
এবার হাস্যরোল আউট অফ কন্ট্রোল হয়ে গেল।
0 Comments.