Thu 18 June 2026
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

দুঃসহ সকাল রোদের চেয়ে তীব্র

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

মা ছিল ছেলে ছিল চিরতরে হাত ছেড়ে গেল তার


চেনা বাড়িটা গাড়িতে হারিয়ে গেল লাশের মিছিলে

শুধু কান্না শুধু হাহাকার চরাচর নিল গিলে


লাশ বিক্রি আছে। টাকা পাওয়া যাবে ক্ষতিপূরণে

প্রাণগুলো কেউ জুড়ে দিতে পারো আবার নতুন প্রাণে!


একটা দূর্ঘটনায় সচেতনা! কোথায় সে দ্বীপ দূরতম

বারবার ঘটে যায়। বোধ জাগার আশা নিতান্ত ক্ষীণতম


পোস্টমর্টেম! রাজনীতির আখমাড়াই কলে পেষাই চলবে

পক্ষ প্রতিপক্ষ অক্ষখেলায় বসে বোড়ের দান চালবে


জীবন রোজ বাঁধে খেলাঘর। উজড়ে যায় হঠাৎ আসা ঝড়ে

কোন দোষে, কার দোষে!

 সব অপরাধীর মুখ একই চেহারা ধরে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register