Thu 28 May 2026
Cluster Coding Blog

অণুগল্পে রমেশ দে

maro news
অণুগল্পে রমেশ দে

সম্পর্ক

রাহুল ছোটোবেলাতে একটি আম গাছ লাগিয়ে ছিল। গাছটি অনেকবার ছাগলে, গরুতে খেয়েছে। কিন্তু গাছটি মরে যায়নি। বৃষ্টির জল পেয়ে আবার নতুন পাতা গজিয়েছে। এখন রাহুল বাড়িতে নেই, সে বিদেশে পড়াশোনা করে। দশ বছর আগের গাছ আজ আর রাহুল চিনতে পারবে না। সে আজ বড়ো বৃক্ষ হয়ে গেছে। কত ডালপালা, ফুল, ফল হয় আজ এই গাছে। কত পাখিরা এসে বাসা বেঁধেছে। কত পথিক এই গাছের নীচে বসে বিশ্রাম নেয়। গাছটি আজো যেন রাহুলের পথ চেয়ে বসে থাকে। সে কথা বলতে পারে না। দুঃখ প্রকাশ করতে পারে না। কিন্তু সকলকে আশ্রয় দিতে জানে। সবাই তার কাছে কিছু না কিছু পেয়েছে। মানুষ পেয়েছে ফল, ছাগল পেয়েছে পাতা, পাখিরা পেয়েছে থাকার আশ্রয়। মাটি পেয়েছে ভারসাম্য। প্রকৃতি পেয়েছে তার কোলে এক সন্তান। রাহুল পেয়েছে তার এক নতুন বন্ধু। রাহুল তার ফোনে খবর নেয়। মায়ের কাছে জানতে চায় তার লাগানো গাছ কেমন আছে। প্রতি মূহুর্তে সে যেন গাছটির ছবি দেখতে পায়। আজ পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। বাড়িতে এসেই গাছটির কাছে প্রথমে যায়। তাকে যেন জড়িয়ে ধরে জানতে চায়, কাঁদতে চায়। এতদিনের বিচ্ছেদের বিরহ ব্যথা। রাহুল যেন প্রকৃতি প্রেমিক, গাছ প্রেমিক। তাই তো আজও তাদের সম্পর্ক অটুট, অবিচল।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register