Sun 03 May 2026
Cluster Coding Blog

হৈচৈ ছোটদের গল্পে সান্ত্বনা ব্যানার্জী

maro news
হৈচৈ ছোটদের গল্পে সান্ত্বনা ব্যানার্জী

মামারবাড়ীর দাদু

'মামারবাড়ী ভারি মজা কিল চড় নাই ',

এই আপ্তবাক্যটির জলজ্যান্ত উদাহরণ

আমার মামারবাড়ী এবং বিশেষভাবে দাদু। রেলের চাকরী সামলে যখনই বাড়ী

ফেরে একগাল হাসি! চা মুড়ি যাহোক একটু খেয়েই সব কচিকাচাদের নিয়ে গল্পের আসর। কখনও ঠাকুমার ঝুলি, কখনও আবোলতাবোল, সবচেয়ে মজার

একানড়ে ভূতের গল্প! বড়ো বড়ো সামান্য

লালচে চোখে লম্বা লম্বা হাত দুলিয়ে দুলিয়ে দাদুর গল্প যত এগোচ্ছে আমরাও ততো বসার বৃত্ত ছোটো করে দাদুর দিকে এগোচ্ছি! এমন সময়.... ভেজানো দরজার ফাঁকে মিসকালো এক মুখ....! বড়কত্তা....! আর যায় কোথায়! হারিকেন 

উল্টে পুরো বৃত্ত দাদুর গলায় ফাঁস হয়ে....

ওরে ছাড়...ছাড়.... ও তো শম্ভু! আমায় তাস খেলার জন্য ডাকতে এসেছে....!

         কিন্তু দাদুর একটু জ্বর হয়েছে কি আর রক্ষে নেই! মুখ দিয়ে অনর্গল স্বরচিত

কবিতা.....!

         অমিয় ডাক্তারের টাক মাথা

         ইনজেকশনের বড় ব্যথা!

আবার একটু ঘাম দিয়ে জ্বর ছাড়লেই....

         শীত নাই মূলে,

           গেঞ্জি দাও খুলে!

এই ভাবে ছড়া বলা চলতেই থাকে!

আর পালপার্বণে রাশি রাশি ফল মিষ্টি মাছ এনে রান্নাঘর বোঝাই! শীতকাল

হলে তো কথাই নেই! দাদুর স্পেশাল দই!

সার সার দইয়ের ভাঁড়ে মিষ্টি কমলা লেবুর

কোয়ার ভিতরের দানা ছড়িয়ে..... আহা...!

কি তার স্বাদ...! বড্ড মনে পড়ে গো দাদু...!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register