- 5
- 0
মাতৃ রূপেন
পক্ষী শাবক তাকিয়ে থাকে
মায়ের মুখের পানে,
খাবার আনে মা পাখিটি
শাবক সেটা জানে।
অক্টোপাসের মা তো আবার
জীবন দিয়ে দেয়,
মৃত মায়ের শরীর শিশুর
খাবার হয়ে যায়!
প্রকৃতিতেই মাতৃ রূপের
এমন নিদর্শন!
সন্তানকে বাঁচাতে তাই
জীবন বিসর্জন!
সন্তানের আছে কি গো
মায়ের স্নেহ ছাড়া!
মা নেই যার গাঁ নেই তার
শূন্য যে হায় ধরা।
মা যে আমার তাকিয়ে থাকে
ফেরার পথের দিকে,
স্মরণ করে দুগ্গামা কে
আকুল হয়ে ডাকে।
মায়ের জীবন কাটে শুধুই
তার শুভ কামনায়,
সকল মায়ের সন্তান যেন
শান্তি সুখে রয়।
0 Comments.