- 4
- 0
ছোটরা অত বোঝে না
বড়দের কথা শুধু গোলগাল
ছোট খোকা হাঁটাচলা খায় টাল
মেজোকাকা গান গায় কাঁধে নাল
কবিরাজ দাদু খোঁজে নিম ছাল
দিদা তরকারি করে বহু ঝাল
বড়দাদা গাড়ি চড়ে যাবে কাল
দিনুচাচা চাষ করে মুগডাল
মামি বলে ছোটবৌ কাটে খাল
আমি আর ছোটবুনু খুঁজি হাল
বাবা হাটে গিয়ে বাছে সরু চাল
সংসারে রকমারি ভুলভাল
ছোটদের কাছে সব বানচাল।
0 Comments.