Sat 23 May 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত

maro news
হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত

 দেখিনি 

বিকট আওয়াজে ,
ঘুম ভেঙ্গে গেল সবার ।
পাশের ঘরে নাতনি -
জুড়ে দিলো কান্না।
বিকট আওয়াজে বোম 
ফাটছে তো ফাটছেই ।
এক সেকেন্ডের জন্য
আওয়াজ থামেনা। 
কত রকমের প্রতিবাদ মিছিল 
বের হতে দেখেছি ।
বিকট আওয়াজের প্রতিবাদে -
কোন মিছিল দেখিনি।
পাশের বাড়ির সতীশ কাকা - 
বয়স তার বাষট্টি ,
বিকট আওয়াজে প্রাণ গেল -
আয়ু তার ছিল আরো বাকি ।
কত রকমের প্রতিবাদ মিছিল
বের হতে দেখেছি।
দেখিনি বিকট আওয়াজের
প্রতিবাদে মিছিল। 
 বিকট আওয়াজে
কত যে প্রাণ গেল
বা খুন হলো দেশ জুড়ে ।
খুনিদের বিরুদ্ধে মিছিল নেই -
কারণ মৃতরা অসংগঠিত বলে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register