- 5
- 0
রাংটুলদার বাক্স আবিষ্কার
একদা এক বই মেলায় -
সে এক আজব ব্যাপার।
উদগীব হয়ে সবাই দেখছে -
রাংটুলদার বাক্স আবিষ্কার ।
বাক্সতো নয় আসলে সে এক -
অদ্ভুত কম্পিউটার ।
এক লাখ কবিতার সে করবে বিচার ।
কয়েক মুহূর্ত পরেও বিচার হয় না মোটে।
মুচকি হেসে সবাই বলে, যতসব উদ্ভট -
বই মেলাতেই জোটে।
কি আশ্চর্য! কি আশ্চর্য ! অবাক হল সবাই ।
এক লাখ কবিতা থেকে বেরিয়ে এলো
একটিমাত্র কবিতাই ।
এই ব্যাপার দেখে বুদ্ধিজীবীদের মাথায় হাত ।
রাংটুলদার বাক্স কিনা করবে বাজিমাত ।
এই বাক্স থেকে যদি উঠে আসে, পাকা হাত
প্রতিষ্ঠিত হয়েও আমাদের মারা যাবে ভাত। পরিকল্পনায় বসলেন বুদ্ধিজীবী, মিনিস্টার।
বইমেলা থেকে সরিয়ে দিলেন -
রাংটুলদার আবিষ্কৃত কম্পিউটার।
0 Comments.