- 7
- 0
হৈ চৈ পোর্টাল পত্রিকার পাঠকের প্রতিক্রিয়া
কুমার আশীষ রায়ের "লাগাও বুদ্ধি কাজে" - পুরোনো নীতি কথাকে ফিরিয়ে এনে খুব দক্ষতার নিদর্শন। অনুপ কুমার দাসের "জানিনা ভাই"
অন্তরালে একটি প্রতিবাদী কবিতা। আশীষ কুমার চক্রবর্তীর "জিজ্ঞাসা" দেবী দুর্গার সঙ্গে প্রকৃতি ও পশু পাখিদেরও পূজা করা হয় দেখিয়েছেন।
তীর্থঙ্কর সুমিতের "ভুতুরামের কান্ড", কাজল দত্তের "হাসির ঝোলা", অভিজিৎ দত্তের "দীপাবলি", দীপঙ্কর বৈদ্যের "বাজার ঘাটি", অঞ্জলি মুখার্জির "খেয়াল", সুশান্ত সেনের "খেলা", তপন মাইতির "তুতুলের স্বপ্ন", দীপ্তেন্দু চ্যাটার্জীর "ভুলেই গেছি", মোঃ মনিরুল আলমের "জিজ্ঞাসা", গোপা চক্রবর্তীর "আবার এসো", অশোক কুমার ঘোষের "আবার এসো", লিলি সেনের "সরস্বতী", দেবকুমার মুখোপাধ্যায়ের "বোনু", সকল কবিতা শিশু ও কিশোর-কিশোরীদের উপযোগী। বয়স্করা পড়ে শিশু ও কিশোরদের শোনাবার মত।
সুদীপ ঘোষালের লেখা গল্প - "পাখির বাসা" শেষ লাইনে সার্থকতা। 'ভালোবাসা মানে বন্দি করা নয়। ভালোবাসা মানে ছেড়ে দেওয়া।'
অশোক কুমার ঘোষের ভৌতিক গল্প - "হামদো আর মামদো" ৫ম পর্বে - ভুত মাংস পুড়িয়ে খাচ্ছে - একটু খটকা লাগলো। ভূতের ধর্ম আগুনকে ভয় পাওয়া। অবশ্য গল্পে চলে যায়। সমীর বরণ দত্তের "রামধনু ও বায়ুস্তর" বিজ্ঞান আলেখ্যটি যদিও অনেকের জানা। তবুও একটু চর্চা আরকি। চর্চায় পুরোনো জ্ঞান ফিরে আসে। অংশুদেবের তথ্য সমৃদ্ধ - 'ধাতু ও অধাতু' লেখায় প্রতিভা সমন্ধে মনস্তাত্বিক মূল্যবান বক্তব্য এবং সত্যিকারের মানুষ হতে গেলে পিতা মাতার কি করণীয় সে সমন্ধে মূল্যবান উপদেশ দিয়েছেন। সংসার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, বাণিজ্য - ধাতু ও অধাতুর মত পদার্থ না হলেও, প্রকৃতির অবিচ্ছেদ্য সন্তানের সঙ্গে তুলনা করে মূল্যবান বক্তব্য প্রকাশ করেছেন। সেই সঙ্গে বিবর্তন সম্পর্কে এবং পৃথিবীতে যা কিছু ঘটছে সেক্ষেত্রে বিজ্ঞানের প্রভাবই বাস্তব তাহা সুন্দর ভাবে বুঝিয়েছেন। রাজকুমার ঘোষের "বিট্টুর সঙ্গী" ধারাবাহিক কিশোর উপন্যাসে - বিট্টু তার কাকা ঘোতোনকে জাপান দেশের বর্ণনা শোনায়। ঘোতোন সন্তুষ্ট হন। তার মনের পরিবর্তন হয়। বিট্টুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। ঘোতোনের বোন সুলেখার শ্বশুরের সঙ্গে ঘোতোনের বিবাদ। দেখা যাক ঘোতন কি করে।
যারা লেখা দিয়েছেন সকলেই সাহিত্যিক। প্রত্যেক সাহিত্যিকের লেখায় এবার হৈ চৈ পত্রিকা সমৃদ্ধ। বর্ণানুক্রমিক সাহিত্যিকদের নামের তালিকা অতুলনীয়। সম্পাদক - রাজকুমার ঘোষ ও প্রকাশক - ঋষি ভট্টাচার্য মহাশয়দের ধন্যবাদ।
0 Comments.