Thu 17 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সঙ্গীতা মুখার্জী মণ্ডল

maro news
হৈচৈ কবিতায় সঙ্গীতা মুখার্জী মণ্ডল
মা

এই যে তুমি সকাল থেকে একলা বসে থাকো 
সব কাজটি ফেলে রেখে পুজোর ঘরে বসো 
বাবার অফিস থেকে আমার স্কুল 
সকালের টিফিন থেকে রাতের ডিনারে দায়িত্বে তুমি একা 
ক্লান্ত লাগে না তোমার 
যখন আমি বড় হবো, মাছের বাজার তখন আমার হাতে 
রান্নাটাও করবো তোমার মতো বাগিয়ে গুছিয়ে 
মাছের বড় পিসটা তখন তোমার হবে ,,,,
মাংসের টেংরি টা তোমাকেই দেবো!
আর তোমার পছন্দের গরদের শাড়িটা এনে দেবো।
তখন আমার মায়ের ক্লান্তিরা সব আমার নিজের হবে।
ভালোবেসে তখন না হয় তোমার মা ই হবো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register