- 5
- 0
আজও বেঁচে আছে
সভ্য সমাজের ভাঁজে
আজও খুঁজলে পাওয়া যায়
লাল বেনারসির লাশ
আজও লিখতে হয়
লাঞ্ছিত সিঁদুরের গল্প
পুতুল-ঘর আর স্বপ্ন-বাড়ির
অবহেলার উৎসবে
আজও পাই শ্মশানের গন্ধ
আজও বাজে বিষের বাঁশরী
অলিখিত বাসর-গানে
মৃত্যুর পূর্বেই চিতা জ্বলে, সংগোপনে
সর্বনাশা সিলিং থেকে
ঝুলন্ত নৈঃশব্দ্যেরা
আজও পত্রিকার মামুলি পাতায়
শোকস্তব্ধ শিরোনাম হয়ে বাঁচে
মৃত নৈতিকতার ময়নাতদন্ত
আজও সুদূর কল্পনা
এখনো ভেসে আসে
ছটফটানো বাস্তবের চাপা স্বর
আধুনিক পৃথিবীর আদিম বাতায়ন হতে--
আজও বেঁচে আছে পণ-পিশাচ
আছে বহাল তবিয়তে!
0 Comments.