Thu 18 June 2026
Cluster Coding Blog

অণুগল্পে সর্বাণী রিঙ্কু গোস্বামী

maro news
অণুগল্পে সর্বাণী রিঙ্কু গোস্বামী

আপনকথা

এক একদিন কোন সুদূর হইতে যেন ছুটির ডাক ভাসিয়া আসে , গেরস্থালির আনাচেকানাচে খড়কুটোর অন্তরালে সে ডাক ঘুরপাক খায় । এক একদিন সে হাতের কাজ সরাইয়া রাখিয়া বাতায়নে আসিয়া দাঁড়ায় । তাহার কেবলই মনে হয় , "আর না.... অনেক হলো !"


সেই দিন তাহার মনখারাপের দিন , সেই দিনটিতে তাহার মন কেবল ছুটি চাহিয়া মাথা কুটিয়া মরে ।আর এই বিশ্বসংসার হা হা করিয়া অট্টহাসিয়া বলে ,"ছুটি নাই , ওরে হতভাগ্য না মরিলে তোর ছুটি নাই । বরং বকেয়া কাজগুলি অবিলম্বে না সারিয়া ফেলিলে শাস্তি অনিবার্য ।"


সে ফিরিয়া দেখে , বকেয়া কার্যের সমুদ্রটি তাহার পদতলে ফুঁসিতেছে তাহার কূল নাই ।সে আপনার শতছিদ্র ডিঙাটির কথা ভাবে তাহার পরিশ্রান্ত দুটি হাতের কথা ভাবে , তাহার পর আকুল নয়নে আকাশের দিকে চাহিয়া প্রার্থণা করে 


"একবার সব শুদ্ধু ভাসিয়ে দাও না গো !"

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register