- 6
- 0
ভারতবর্ষ
আজ আমাদের স্বপ্ন ভারত
হারিয়ে যে যায় অন্ধকারে
তাই ডাকছি জেন- জি কে
তুলতে ধ্বজা সকল দ্বারে !
বন্দী যখন মনুষ্যত্ব
নিগড় কঠিন কারাগারে
বিচার না পায় প্রজন্মরা
সূচি শুভ্র অঙ্গীকারে !
তাদের এখন অন্যথা নেই
কেবল প্রতিবাদের ভাষা
আনতে পারে নতুন জীবন
নবীন কর্ম নবীন আশা।
0 Comments.