- 48
- 0
ভালবাসা তবু আজ ব্যর্থতার পরিহাস
প্রেম তুমি ফিরে যাও
হাওয়ার মতো ব্যথিত রাতে।
এ বিরহ ব্যথিত জীবনে এসোনাকো তুমি আর।
কী হবে ভালোবেসে
এ কঠিন স্তব্ধ রাতে।
যেন সংকল্পবদ্ধ হই,
তবেই বা কী লাভ?
কঠিন মুখ
আর উত্তাপের সহস্র রাত কেটে যায়।
ভালবাসা তবু আজ
ব্যর্থতার পরিহাস।।
0 Comments.