Mon 04 May 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পৌলমী ভট্টাচার্য্য

maro news
ক্যাফে কাব্যে পৌলমী ভট্টাচার্য্য

জৈবিক লালসা 

বহু জন্ম ধরে প্রতীক্ষায় বাস নিরলস প্রচেষ্টায় এগোল মুহূর্তরা ক্ষুধার বাসনায় জর্জরিত জৈবিক দেহে অপর জীবের বাস - বোহেমিয়ান সে নয় । ক্রোমোজোমের সাক্ষাৎ হয় রসায়নের বিন্যাসে আলাপে এগোয় আলাপচারিতা খিদে ছোটে কামের কাছে সর্বকালীন ও সর্বজনীন রোগে ওঠে জোয়ার । ষড়রিপুর অবস্থানে তৈরি হয় জৈবিক প্রক্রিয়া দুঃখ শোকের আশ্রয় ছেড়ে গুটিপোকা ওঠে জেগে , জারিত রসে কামার্ত আশ্রয়ে মিলিত হয় দেহ , চাহিদারা । এক কোণে পড়ে আছে নিঃসহায় কুঁকড়ে থাকা বাজা মন ; তবু , জৈবিক লালসা রূপ নেয় নিষিদ্ধ প্রেমে কালজয়ী ভূমিকায় অবতীর্ণ হয় পরকীয়া।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register