Thu 17 September 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে ইন্দ্রাণী সমাদ্দার

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে ইন্দ্রাণী সমাদ্দার

ফিরে এসো প্রেম

 
জীবনের ফাঁক- ফোকর জীবনের অলি- গলি বেয়ে এগোতে এগোতে প্রেমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। কিন্তু একি প্রেম নাকি মাখা সন্দেশের মতই ভালো লাগার অনুভূতিতে মাখামাখি সুখানুভূতি। আদৌ কী আছে প্রেম? নাকি মনের ভ্রম! বড্ড ভালো হোতো যদি আজকাল সব কিছুর মতই প্রেমে পড়লেও নোটিফিকেশন আসত । মোবাইলে টুক করে একটা নোটিফিকেশন- 'এইমাত্র আপনার হৃদয় ছুঁয়ে প্রেম চলে গেলো।'
আসলে প্রেম একটা অনুভূতি অনুভবে যাকে ছোঁওয়া যায়। জীবনের সব চাওয়া -পাওয়া ক্ষদ্র হিসেবের থেকে উপরে যার বাস। ভালোবাসার দিনে ভালবাসা ভালো থেকো। ভালোবেসে ভালো থেকো, ভালো রেখো যাদের ভালো রাখতে চাও। তবে ? একদিন নয় প্রত্যেকদিন ভালোবাসার দিন হোক রাগ, ক্ষোভ, হিংসা দূর হোক। শহরে প্রেম নামুক, প্রেমের বৃষ্টিতে শহর ভাসুক।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register