Mon 04 May 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অসীম মালিক

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অসীম মালিক

প্রজাপতির আলাপ

 
নাইবা নিলে আপন করে নাইবা নিলে বুকে, কাঁকন করে রেখো আমায় বাজবো সুখে দুখে।
নাইবা নিলে কাজল করে সুর্মা করে চোখে, নুপুর করে রেখো আমায় গভীর দুঃখ শোকে।
নাইবা নিলে চাঁদটি করে ঈর্ষা করে মুখে, পলাশ করে ছড়িয়ে দিও ঝরাপাতার বুকে।
নাইবা নিলে আবির করে মোমের দুটি গালে, ধুলোর মত ছড়িয়ে দিও পথের ঢালে ঢালে।
নাইবা নিলে নেল পালিশে ঠোঁট পালিশে দায়ে, আলতা করে রাঙিয়ে নিও মোমের দুটি পায়ে।
নাইবা দিলে প্রেম দিবসে ভালবেসে গোলাপ, ভালবেসে চাইনা আমি প্রজাপতির আলাপ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register