Thu 17 September 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে ঋতশ্রী মান্না

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে ঋতশ্রী মান্না

বসন্তদিন

 
এই যে হাঁড়ি,চালচুলোহীন চাল ফুটছে, দু-একমুঠো ফুটিয়ে নিচ্ছি সর্বনাশও! ফুটন্ত চাল,পড়ন্ত দিন... খুব অকারণ আমায় ভেবে মেঘলা হচ্ছে নীল আকাশও?
এই যে খাঁচা,পোষ মানা সুখ দানা ও পানি, দু-এক খানা জুটছে এসে খুব অসুখও! বশ না মানা,ভুল ঠিকানা আসছে উড়ে বুকের খাঁচায় খুব অবাধ্য আমার মুখও?
এই বসন্ত,রক্তপলাশ দিচ্ছে ঢেকে তোমার আমার মধ্যে থাকা শীর্ণ সাঁকো। লালপলাশে,সর্বনাশে তুমি কি সেই আগের মতই আজও আমায় 'বসন্তদিন' বলেই ডাকো?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register