Thu 17 September 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে শ্রীতন্বী চক্রবর্তী

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে শ্রীতন্বী চক্রবর্তী

চিঠি

তোমার বারান্দার দীপাবলি রোদ আগের মতোই সাজানো থাকবে ছোট্ট এক চিলতে বাগানের ফাঁকে তোমার চোখের তারায় ভাসমান নাবিক, শিশির আর সমুদ্রকণা। তোমার অতিপ্রাঞ্জল ছন্দে আবার নতুন করে খাসমহল তৈরী হবে দক্ষিণ বন্দর উপত্যকায়,কলকাতার ময়ূরপঙ্খী সন্ধ্যের বিভ্রমে। তোমার প্রেমিকারা লক্ষ-কোটি তোমার ভিভিয়েন থেকে ভেনেজুয়েলা সবই থাকে পরিমিত আঘ্রাণে। তুমি ভালো থেকো রোজ, এভাবেই,বল্গাহীন রাতে, গীর্জার ঘন্টা অথবা, সেই ফাঁসুড়ের হাতের পিস্টনের মতো, সাড়া দিও, প্রেমে, অপ্রেমে, স্নিগ্ধতায় বা শবস্তবে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register