Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে জারিফ আলম

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে জারিফ আলম

সে-ই তোমাকে করেছে আপন

আস্থাহীন ডেকে ওঠে রোদ বিকেলের সব পাখি; আহার-বিহার নিয়ে এই নিমগ্ন মানুষেরা এখন খুঁজেফেরে আজকাল শান্তির খোরাক হৃদয়ের। চকিতে অলসবেলা হরণ করে নিচ্ছে কেবল ভিন্নতর সংলাপে। তাই আমাদের এইসব অনুভূতি, নাগরিক সুখ কেড়ে নিয়ে খায় তারা। শিহরণ আছে বলে, হাওয়ার উঠোনে বেজেছে দুন্দুভি সুখে-অসুখে। পাল্লা দিয়ে ছুটছি প্রত্যহ; রাত নেই দিন নেই। অবসর মেলে না তাই আর ব্যক্তিগত জীবনের। গিমিক এইসব ভাবনা উথাল-পাতাল ঢেউ তুলে ছড়িয়ে যায় ইথারে।
চুঁইয়ে পড়ছে তাই শিশিরভেজা রোদের অশ্রু এই চলাচলে তাই নেই আজ কোনো ব্যাকুলতা। রাত হলে উৎসব নেই, সর্বনামে বেঁচে থাকা হয় প্রতিদিন; অঙ্গিকারে প্রিয়জন নিয়ে হাঁটাচলা। যাকে তুমি দিলে আজ গোপন অসুখ অশ্রুকণা সে-ই তোমাকে করেছে আপন; বেদনায় অথবা তুমুল সুখের এস্রাজে!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register