Fri 14 August 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

এপিঠ-ওপিঠ

প্রণয়ের এই বরষায় মেঘের কোলে কুর্নিশ ঠেকিয়ে কেঁদে ওঠে আকাশ বিষন্ন নগরের চোখে চারিদিকে জলের ঢেউ, মেঘের এই ক্ষরণে কারো চোখে কান্না কারো চোখে আনন্দ বন্যা। কিশোরী চাঁদ মাঝে মাঝে উঁকি দেয় প্রেম আলিঙ্গনে মাঝে মাঝে আড়াল হয় ঘনমেঘের ভিড়ে এও এক মহালুকোচুরি যেন, গাঁয়ের নব বধুটি প্রণয়ের আনন্দ ছেড়ে মায়ের আঁচলে মুখ লুকোতে চায়। বৃষ্টিভিড়ে সবুজবন হেসে হেসে দোল খায়, কোথাও জলবন্যায় হাবুডুবু খায় বেঁচে থাকার আকুতি; ছেড়া পালকে পাখি পাতার আড়ালে শিশু বাঁচাতে মরিয়া, কীটপতঙ্গ শিকারের আনন্দে দোয়েল দোলে মেঘবরষায়। কোথাও ধূসর ব্যথা কোথাও সুখ পায়রা এও এক জীবনের উল্থান-পতন। রোদহীন মাঠে হেসে ওঠে কচি ধানের বেড়ে ওঠা ছুঁতে চায় আকাশ, পায়ের নিচে আগাছার আহাজারি বন্যা বন্যা গো। জীবন জুড়েই জলউল্লাস আর বিষন্নতার মাঝে আনন্দ-সুখ-সঙ্গমও থাকে লুকিয়ে লুকিয়ে থাকে জয়ধ্বনি পাওয়ার পূর্ব পরিশ্রম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register